চৌগাছায় হরতাল প্রত্যাহার, মামলা হয়নি দুই দিনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলায় আওয়ামী লীগের ডাকা অনির্দিষ্টকালের হরতাল গতকাল শনিবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। উপজেলার সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত শুক্রবার ভোর ছয়টা থেকে ওই হরতাল চলছিল।
জানা গেছে, গতকাল দুপুরে আওয়ামী লীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল শেষে অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ মিত্র প্রথম আলোকে বলেন, অপরাধীদের গ্রেপ্তারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুজ্জামানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পুলিশকে ৪৮ ঘণ্টা সময় দিয়ে হরতাল প্রত্যাহার করা হয়েছে। এ সময়ের মধ্যে হত্যার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে আবারও হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গত বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান জিল্লুর রহমানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।