চৌগাছায় টর্নেডো একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক মিনিটের টর্নেডোয় যশোরের চৌগাছা উপজেলার কয়েকটি এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গাছপালা ও ঘরবাড়ি ধসে পড়ে আহত অন্তত ১৪ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে।বজ্রপাতে মৃত কিশোরীর নাম শারমিন বেগম (১৫)। সে খড়িঞ্চ গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে চৌগাছা উপেজলায় বৃষ্টিপাত শুরু হয়। সঙ্গে ঝোড়ো বাতাস। সন্ধ্যা সাতটার দিকে তা টর্নেডোয় রূপ নেয়। কয়েক মিনিটের টর্নেডোয় অসংখ্য গাছ, কাঁচা ও আধা পাকা ঘর ভেঙে পড়ে। যশোর-চৌগাছা সড়কের পাশের অসংখ্য গাছ ভেঙে সড়কের ওপরে পড়েছে। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।