চৌদ্দগ্রামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামের ভাঙ্গালমুড়ি গ্রামে গত বুধবার রাতে ভয়াবহ আগুনে একটি বাড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ভাঙ্গালমুড়ি গ্রামে আবদুল খালেকের বাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা বাড়ির সাতটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে সব ঘরের মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।