চৌদ্দগ্রামে আন্তজেলা ডাকাতদলের কাদের গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামের ধনিজকরায় ডাকাতির ঘটনায় জড়িত আন্তজেলা ডাকাতদলের সদস্য আবদুল কাদেরকে পুলিশ গত শনিবার রাতে লাকসাম থেকে গ্রেপ্তার করেছে। তিনি মনোহরগঞ্জ উপজেলার বরনিখন্দ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, চলতি বছরের ২৬ জুলাই উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত কাদের দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শনিবার রাতে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল মাহফুজ গোপন সংবাদের ভিত্তিতে কাদেরকে ডাকাতি হওয়া একটি মুঠোফোনসহ লাকসাম রেলস্টেশন থেকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি ও মনোহরগঞ্জ থানায় দুটি ডাকাতির মামলা রয়েছে।