চৌদ্দগ্রামে কালবৈশাখী দুই শতাধিক ঘর বিধ্বস্ত, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে গত রোববার সন্ধ্যায় কালবৈশাখীতে সাতটি গ্রামের দুই শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে এবং গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘর ও গাছচাপা পড়ে শিশু ও মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।এলাকাবাসী জানান, রোববার সন্ধ্যায় চার-পাঁচ মিনিট স্থায়ী ওই ঝড়ে উপজেলার মুন্সিরহাট ও শুভপুর ইউনিয়নের বারাইশ, বসন্তপুর, বাহেরগড়া, খামার পদুয়া, তিনপাড়া, গাছবাড়িয়া ও পদুয়া গ্রামের দুই শতাধিক কাঁচা ও পাকাঘর বিধ্বস্ত হয়। ঝড় চলাকালে ঘর ও গাছচাপা পড়ে বাহেরগড়া গ্রামের মাওলানা মান্নান, দিদারুল আলমের স্ত্রী রিমা (২৫) ও সিরাজ মিয়ার মেয়ে জ্যোৎস্না আক্তারসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে স্থানীয় সাংসদ ও হুইপ মুজিবুল হক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।