চৌদ্দগ্রামে গোয়েন্দা পুলিশের অভিযান ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামের একটি বাড়িতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। উপজেলার উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামের কথিত মাদকসম্রাট জসিমউদ্দিনের বাড়িতে শনিবার রাতে এ অভিযান চালানো হয়। সূত্র জানায়, কোমারডোগা গ্রামের মাদকসম্রাট বলে খ্যাত একাধিক মামলার পলাতক আসামি জসিম উদ্দিন (৩৮) ও তাঁর ভাগিনা সিরাজ মিয়ার ছেলে শাহজালালসহ সতীর্থরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশ জসিমের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম ও তাঁর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।