চৌদ্দগ্রামে ছাত্রদল নেতার মুক্তির দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি তোফায়েল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি কাজী নাসিমুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য হুমায়ন কবির পাটোয়ারী, উপজেলা বিএনপির নেতা ওহিদুর রহমান, পৌর কাউন্সিলর হারুন অর রশিদ প্রমুখ।হরতাল চলাকালে উপজেলার মিয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় করা মামলায় গত বুধবার কুমিল্লা শহর থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তোফায়েলকে গ্রেপ্তার করেন।