চৌদ্দগ্রামে ডাকাত সন্দেহে ছয় ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চিওড়া সড়কের মোড় থেকে গত সোমবার রাতে ডাকাত সন্দেহে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে ১০/১২ জন ডাকাত চিওড়া সড়কের মোড়ে কয়েকটি দোকানে ডাকাতির চেষ্টা চালায়। লোকজন টের পেয়ে মুঠোফোনে স্থানীয় লোকজনকে জানিয়ে দেয়। চারদিক থেকে লোকজন আসা শুরু করলে চার থেকে পাঁচজন ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে যায়। তবে স্থানীয় লোকজন ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটক ব্যক্তিরা হলেন: ফেনীর সোনাগাজী উপজেলার সুজাপুর গ্রামের হেলাল উদ্দিন, চর ঘনাইশ গ্রামের নজরুল ইসলাম, তুলাতলী গ্রামের পারভেজ ও জাকির হোসেন, মতিগঞ্জ গ্রামের রফিকুল ইসলাম এবং বারাদিয়া গ্রামের ইসমাইল হোসেন।চৌদ্দগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।