চৌদ্দগ্রামে দুই বোনকে গণধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বোনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচ যুবককে আটক করেছে।চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সামছুদ্দিন জানান, এ ঘটনায় ওই দুই বোনের ভাই গতকাল মঙ্গলবার বিকেলে থানায় মামলা করেছেন। এর আগে গত সোমবার রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার শিবপুর গ্রামের শামীম (২২), হানিফ ওরফে হানু (২৫), মাঈন উদ্দিন (১৮), সাহেবের টিলার নজরুল ইসলাম (২৫) ও হানিফ (২৪) নামের পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর দক্ষিণ উপজেলার পরানপুর গ্রামের পোশাকশ্রমিক মাহবুব আলম ও তাঁর আত্মীয় চৌদ্দগ্রামের পূর্ব বেলঘর গ্রামের রাসেল গত বৃহস্পতিবার বিকেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই দুই বোনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তাঁদের রাসেলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁদের সঙ্গে যায় ওই দুই বোনের ১০ বছর বয়সী ছোট ভাই। ওই দিন রাতে কাজি অফিসে নিয়ে যাওয়ার কথা বলে তাঁদের শিবেরবাজার কবরস্থানের কাছে একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে চোখ-মুখ বেঁধে মাহবুব, রাসেলসহ ১০-১২ যুবক দুই বোনকে ধর্ষণ করেন। এ সময় দুই বোনের সঙ্গে থাকা ছোট ভাইকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে যুবকেরা পালিয়ে যান।এ ঘটনা জানাজানি হওয়ার পর সোমবার সকালে স্থানীয় উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলামসহ কয়েক শ লোকের উপস্থিতিতে গ্রাম্য সালিস বসে। কিন্তু ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা সালিসে উপস্থিত না হওয়ায় সালিস মুলতবি করা হয়।এ ব্যাপারে চেয়ারম্যান মমিনুল ইসলাম জানান, দুই বোনের পরিবার মামলা করতে রাজি না হওয়ায় গ্রাম্য সালিসে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল।এসআই সামছুদ্দিন জানান, অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।