চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অপর ৩০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় মহাসড়কের আমানগন্ডা এলাকায় দুটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একটি কাভার্ডভ্যানের চালক লোকমান (৪৫) নিহত ও অপর তিনজন আহত হন। বুধবার রাতে মহাসড়কের ঘিনাকাজী এলাকায় চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১১-০৮৪১) অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জয়নাল আবেদীন (৬০) নিহত ও অপর ২৭ জন আহত হয়েছেন।