চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার গভীর রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা গ্রামের মৃত আবদুল করিমের ছেলে সাঈদ আলী, উপলতা গ্রামের আবদুল কাদিরের ছেলে রফিকুল ইসলাম ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৭০)। পুলিশ সূত্রে জানা গেছে, রাত একটায় মহাসড়কের সুজাতপুরে যাত্রীবাহী একটি নাইট কোচ অপর একটি সিএনজি বেবিট্যাক্সিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজিচালক রফিকুল ইসলাম ও যাত্রী সাঈদ আলী নিহত হন।