চৌদ্দগ্রামে বখাটের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় স্কুলছাত্রীকে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজের অশ্লীল ভিডিওচিত্র প্রচারের অভিযোগে গতকাল সোমবার বখাটে সুমন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির, মনির হোসেন, ইলিয়াছ খান, ইকবাল হোসেনের নেতৃত্বে দুটি দল সুমনকে গ্রেপ্তার করতে কাশিনগর বাজার ও আশপাশের এলাকায় দিনভর অভিযান চালায়। এ সময় কাশিনগর বাজারে অবস্থিত সুমনের মালিকানাধীন মুঠোফোনের দোকানসহ কমপক্ষে আট-নয়টি কম্পিউটার ও মুঠোফোনের দোকান বন্ধ পাওয়া যায়।চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বখাটের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।চৌদ্দগ্রাম থানার এসআই মনির হোসেন জানান, ভিডিওচিত্রে ধর্ষণের আলামত ও ভিডিওচিত্র প্রচারের অভিযোগে মেয়ের বাবা বাদী হয়ে বখাটে সুমনের বিরুদ্ধে মামলা করেছেন।