চৌদ্দগ্রামে বিডিআরের পর্যবেক্ষণ চৌকি উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধের জন্য কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোমারবাড়ী এলাকায় বর্ডার সেন্ট্রি পোস্ট বা বিএসপি (পর্যবেক্ষণ চৌকি) স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিডিআর কুমিল্লার সেক্টর কমান্ডার এস এম ফরহাদ এটি উদ্বোধন করেন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩৩ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক ফখরুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার এস এম ফরহাদ বলেন, বিডিআর পুনর্গঠন এবং আধুনিকায়নের অংশ হিসেবে প্রতিটি বর্ডার চেক পোস্ট (বিওপি) এলাকায় ভারতীয় সীমান্তের নিকটবর্তী সুবিধাজনক ও রণকৌশলগত অবস্থানে বিএসপি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।বিডিআর সূত্রে জানা গেছে, কুমিল্লা সীমান্তের ১২৫ কিলোমিটার এলাকায় পর্যায়ক্রমে আরও প্রায় ২০টি বিএসপি স্থাপন করা হবে।