চৌদ্দগ্রামে বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৩ লাখ ২৬ হাজার ৪০০ টাকার বিদেশি মুদ্রাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ফেনীর পরশুরাম উপজেলার কিসমত টেটেশ্বর গ্রামের আলাউদ্দিন (৩৪) ও ফুলগাজীর দক্ষিণ ধর্মপুরের শফিকুর রহমান (৩৩)। সূত্র জানায়, র্যাব-১১-এর একটি দল নানকরা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। ওই দুই ব্যক্তি ফুলগাজী থেকে ঢাকায় যাচ্ছিলেন।আটক মুদ্রার মধ্যে মার্কিন ডলার, ইউরো ও সৌদি রিয়াল রয়েছে। সূত্রমতে, আলাউদ্দিন ও শফিক দীর্ঘদিন ধরে অবৈধ মুদ্রা পাচারের সঙ্গে জড়িত।