চৌদ্দগ্রামে মন্দিরে চুরি, প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের অন্ধকারে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের কালীমন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দিরের সভাপতি শংকর মজুমদার ও সদস্য গৌতম মজুমদার জানান, অজ্ঞাতনামা একটি চক্র রোববার গভীর রাতে মন্দিরের বারান্দা ও ভেতরের দরজার তালা ভেঙে একটি প্রতিমার আংশিক ভাঙচুর করে এবং গোডাউনে থাকা অ্যালুমিনিয়ামের বড় চারটি পাতিল, বেশ কিছু স্টিলের প্লেট ও পিতলের মালামাল, দানবাক্সের নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।