চৌদ্দগ্রামে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৌদ্দগ্রামে যৌতুক দাবি ও পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন রুজিনা আক্তার নামের এক গৃহবধূ। গত শনিবার গভীর রাতে চৌদ্দগ্রাম পৌরসভাধীন বিসিকসংলগ্ন কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামী সুমনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। চৌদ্দগ্রাম থানার এসআই মনিরুজ্জামান জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে রুজিনার বোন শারমিন আক্তার বাদী হয়ে যৌতুকের দাবিতে তাঁর বোনকে হত্যার ঘটনায় ঘাতক মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করেছেন।