চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্থানে নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম, বান্দরবান, সুনামগঞ্জ, রংপুর, ঢাকার সাভার ও ধামরাই, এবং গাইবান্ধায় গতকাল মঙ্গলবার ও গত সোমবার সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের দলুয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. শাহজাহান (৫৫) গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বেলা ১১ টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অটো রিকশার ধাক্কায় তিনি আহত হন। তাঁকে চৌদ্দগ্রাম বাজারের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হলে সেখানে বেলা সাড়ে ১১ টার দিকে তাঁর মৃত্যু হয়। বান্দরবান: বান্দরবানের আলীকদমে সোমবার দুপুরের দিকে আলীকদম-থানচি নির্মানাধীন সড়কে সেনাবাহিনীর প্রকৌশল শাখার একটি পিক আপ নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় খোরশেদ আলম মোল্লা (৩০) নামে একজন ইলেকট্রিশিয়ান নিহত হন। রংপুর: রংপুর শহরের আরকে রোডের টেক্সটাইল মোড়ে সোমবার বিকেল চারটার দিকে একটি মালবাহী ট্রাক একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার আরোহী আজমেরী সুলতানার মৃত্যু হয়। সে এ বছর রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।মানিকগঞ্জ: সোমবার বেলা ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে হানিফ পরিবহনের একটি বাস তিন পথচারিকে চাঁপা দিলে ফজলুল হক (৪০) নামে এক বাদাম বিক্রেতা ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে দুপুর সোয়া দুইটার দিকে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় একটি ট্যাক্সিক্যাব ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের যাত্রী বাবলু (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছালুয়া গ্রামে গতকাল সোমবার দুপুর ১ টার দিকে ট্রলির চাপায় খাদিজা আক্তার খুশি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের খাজা মিস্ত্রির মেয়ে।