চৌদ্দগ্রামে মুদি দোকানিকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর কাইচ্ছুটি গ্রামের আবদুল করিম (২৮) নামের একজন মুদি দোকানি খুন হয়েছেন। গতকাল সোমবার দুপুরে তাঁর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।পুলিশ ও নিহত দোকানির পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল করিম বাড়ির কাছে রাস্তার পাশে একটি মুদি দোকান করতেন। রোববার রাত ১১টার দিকে দোকান থেকে বাড়ি ফেরেন। পরে রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। পরে মুঠোফোনে কল পেয়ে ঘরের বাইরে যান। স্থানীয় বাসিন্দারা গতকাল ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের (পিলার নং-২১২০) নো-ম্যানস ল্যান্ডে করিমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হোসেন জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। খুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।