চৌদ্দগ্রামে শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে আট বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার সকালে কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।শিশুটির পারিবারিক সূত্র জানায়, উজিরপুর ইউনিয়নের ওই মেয়ে বাড়ির পাশের জমিতে ফসলের নাড়া ও খড়কুটা কুড়াতে যায়। এ সময় কালিকাপুর ইউনিয়নের জামমুড়া গ্রামের ফারুক শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। ঘরের একটি কক্ষে ফারুক শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। ফারুক পালিয়ে যায়। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।