চৌদ্দগ্রামে সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশীনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে গতকাল মঙ্গলবার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রুহুল আমিন (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
পুলিশ জানায়, ওই ইউনিয়নের রানীরবাজার উচ্চবিদ্যালয়ে গতকাল ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিজয়ী প্রার্থী সফিকুর রহমান ও তাঁর সমর্থকেরা মিছিল বের করেন। এ সময় তাঁদের সঙ্গে পরাজিত প্রার্থী আবদুর রশিদ ও তাঁর সমর্থকদের সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষ দা, ছেনি ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। সংঘর্ষে বিজয়ী প্রার্থীর সমর্থক শাহাপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী রুহুল আমিনসহ কমপক্ষে ১০ জন আহত হন। পরে রুহুলকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।