চৌদ্দগ্রামে সাংবাদিকের মা-বাবার ওপরহামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক আবদুল জলিলের মা-বাবাসহ তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার পৌর এলাকার চান্দিশকরা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, দৈনিক যুগান্তর পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি আবদুল জলিলের পরিবারের সঙ্গে পাশের বাড়ির সোহরাব উদ্দিন পাটোয়ারীর জমিসংক্রান্ত বিরোধ চলছে। মঙ্গলবার দুপুরে সোহরাবের পরিবারের লোকজন দা ও লাঠিসোঁটা নিয়ে জলিলের মা রেহেনা বেগমকে গুরুতর জখম করেন। খবর পেয়ে রেহেনার স্বামী শফিকুর রহমান ও ছেলে ইকবাল হোসেন এগিয়ে যান। তাঁদেরও পিটিয়ে আহত করা হয়। এ ব্যাপারে শফিকুর রহমান বাদী হয়ে সোহরাব উদ্দিন পাটোয়ারী, তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম, ছেলে সেলিম, আবদুর রহিম ও অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করে একটি মামলা করেন।

 সোহরাবের লোকজন জলিলের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। এ ব্যাপারে কথা বলতে সোহরাব উদ্দিন পাটোয়ারীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।