চৌদ্দগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সিংরাইশ গ্রামে গতকাল মঙ্গলবার শ্বাসরোধে গৃহবধূ আলো বেগমকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসী সূত্রের বিবরণী অনুযায়ী, প্রায় সাত মাস আগে সিংরাইশ গ্রামের কবির হোসেনের ছেলে এমরান হোসেন চট্টগ্রামের সন্দ্বীপের মেয়ে আলোকে ঢাকায় বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর এমরান আলোকে গ্রামের বাড়ি নিয়ে আসেন। এর পর থেকেই আলোর কাছে এমরান যৌতুক দাবি করেন। যৌতুক দিতে না পারায় গতকাল সকালে আলোকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালান এমরান। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, গৃহবধূ আলোর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।