চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন।
নিহতরা হলেন ময়মনসিংহের কোতোয়ালি থানার পশ্চিম বাজার এলাকার কুদ্দুস আলীর স্ত্রী হালিমা বেগম (৬০) ও ছেলে মোস্তফা (৩৫)।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাহাবুদ্দিন প্রথম আলোকে জানান, নোয়াবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে চট্টগ্রামমুখী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকের দুই যাত্রী নিহত হন।