চৌদ্দগ্রামে হোটেল থেকে পাখির মাংসসহ গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম সড়কসংলগ্ন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তৃপ্তি হোটেল থেকে বিভিন্ন প্রজাতির ২২টি জবাই করা ও মৃত পাখির মাংসসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে হোটেলটিতে অভিযান চালানো হয়।চৌদ্দগ্রাম থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, উপজেলার জগন্নাথদীঘির পাড়ের তৃপ্তি হোটেলে অভিযান চালিয়ে ঘুঘু, চড়ুই, বকসহ বিভিন্ন প্রজাতির ২২টি পাখির বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়। এ সময় হোটেল মালিক আতাকরা গ্রামের আমির হোসেনের ছেলে শহিদুল ইসলামসহ (৩৫) পাঁচ কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।