চৌধুরী আলমকে জনসম্মুখে হাজির করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী আলমকে অবিলম্বে জনসম্মুখে অথবা আদালতে হাজির করার দাবি জানিয়েছে বিএনপি। অন্যথায় ১০ জুলাই বিকেলে মুক্তাঙ্গনে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা জানান। তিনি অবিলম্বে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদউদ্দিন চৌধুরীসহ বিএনপি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। তিনি আজ বুধবারের মানববন্ধন কর্মসূচিতে কোনো ধরনের বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান।