চৌমুহনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন ৫ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার মেয়রের শূন্যপদে উপনির্বাচন আগামী ৫ এপ্রিল শনিবার। গতকাল রোববার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন উর রশিদ তাঁর কার্যালয়ে এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়নপত্র বাছাই হবে ২০ মার্চ ও প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।
চৌমুহনী পৌরসভার মেয়র মামুনুর রশিদ কিরণ গত ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাংসদ নির্বাচিত হন। এরপর গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র পদটি শূন্য ঘোষণা করে।