চৌমুহনী পৌরসভায় আ.লীগ-সমর্থিত মেয়র নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আক্তার হোসেন দোয়াত-কলম প্রতীক নিয়ে ১৫ হাজার ৬৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী জুলফিকার আলী ভুট্টো চশমা প্রতীক নিয়ে ৫ হাজার ৫১২ ভোট পেয়েছেন।
আজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-উর রশিদ এই ফল ঘোষণা করেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে চৌমুহনী পৌরসভার মেয়র মামুনুর রশিদ নোয়াখালী-৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়।