চৌমুহনীতে নির্বাচন পরবর্তী সংঘর্ষে ৩৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা নির্বাচনে বিজয়ী এবং পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। গত বুধবার চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্যম নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকেল সাড়ে চারটার দিকে ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ইসমাইল হোসেন তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে ওই ওয়ার্ডের বাসিন্দা এছহাক খলিফা ও আলী দরবেশের বাড়িতে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান। এ সময় ওই ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী লুৎফুল খসরুর সমর্থকদের সঙ্গে ইসমাইল হোসেনের সমর্থকদের কথা-কাটাকাটি হয়।এর জের ধরে দুই পক্ষের কর্মী-সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হন। সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে প্রায় ৩৫ জন আহত হন। আহত কর্মী-সমর্থকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব সংঘর্ষের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেননি।