চৌহালীতে ট্রাক উল্টে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শনিবার ট্রাক উল্টে একজন শ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নাগরপুর ও টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকের নাম হোসেন আলী (১৮)। তিনি চৌহালী উপজেলার উত্তর খাসপুকুরিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, শুক্রবার রাতে রাজশাহী থেকে ১০-১২ জন ধানকাটা শ্রমিক কাজ শেষে মজুরি হিসেবে পাওয়া ধান ট্রাকে করে চৌহালীতে নিজ বাড়িতে ফিরছিলেন। শনিবার ভোরে ট্রাকটি টাঙ্গাইলের নাগরপুর-চৌহালী সড়কের উত্তর খাসপুকুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা আটজন শ্রমিক চাপা পড়েন। তাঁদের মধ্যে সাতজনকে উদ্ধার করা গেলেও হোসেন আলী ঘটনাস্থলেই মারা যান।