চ্যানেল আইয়ের ওয়েব পোর্টালের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রা শুরু হলো চ্যানেল আইয়ের ওয়েব পোর্টাল (www.channelionline.com)। গত সোমবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের কার্যালয়ে এই পোর্টালের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা সফররত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গ্রুপের পরিচালক ফ্র্যান আনসওয়ার্থ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ল্যাঙ্গুয়েজের কন্ট্রোলার লিলিয়ান ল্যান্ডর ও বিবিসি মিডিয়া অ্যাকশনের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট চ্যারিটির নির্বাহী পরিচালক ক্যারোলিন নার্সে। বিজ্ঞপ্তি।