চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ সমাবেশ ও শোভাযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রামে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আনন্দ সমাবেশের আয়োজন করা হয়।চ্যানেল আইয়ের চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক চৌধুরী ফরিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, অধ্যাপক মনজুরুল কিবরিয়া, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন প্রমুখ।