চ্যানেল আইয়ের ‘বিজয় মেলা’য় বিনা মূল্যে স্বাস্থ্যসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস উপলক্ষে তেজগাঁওয়ে চ্যানেল আই আয়োজিত ‘বিজয় মেলা’য় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল স্বাস্থ্যসেবা বুথে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেবে। বিজয় মেলায় অংশ নেওয়া মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, সংগীতশিল্পী, লেখক, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের জনগণ স্বাস্থ্যসেবা বুথে উচ্চতা, ওজনসহ বিএমআই নির্ধারণ, ব্লাড প্রেশার, ব্লাড গ্রুপ, ব্লাড সুগার, চিকিৎসা পরামর্শ, চিকিৎসাপত্র এবং ওষুধসহ বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পাবে। বিজ্ঞপ্তি।