চ্যানেল ওয়ান চালুর দাবিতে ভৈরবে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচার আবার চালুর দাবিতে গতকাল রোববার কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক ফোরামের আয়োজনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ‘দুর্জয় ভৈরব’ এলাকায় এ মানববন্ধন হয়। এতে ভৈরবের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, চ্যানেলটি বন্ধ করে দেওয়ায় সরকার প্রতিষ্ঠানটির অনেক কর্মীকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে।