চ্যানেল ওয়ান পুনরায় সম্প্রচারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধ করে দেওয়া স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান চালুর দাবিতে সিলেটের সাংবাদিক, সংস্কৃতিকর্মী, আইনজীবী ও রাজনীতিবিদেরা মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। টিভি ক্যামেরাম্যান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে গতকাল রোববার দুপুরে নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।সংগঠনের সভাপতি এস সুটন সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিস রহমানের সঞ্চালনে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ওয়াতির আলী, মুক্তিযোদ্ধা আফতাব আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ই ইউ শহীদুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আল-আজাদ, সাংবাদিক কামকামুর রাজ্জাক প্রমুখ।