চ্যানেল ওয়ানের রিটের শুনানি বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর আংশিক শুনানি হয়। এরপর আদালত শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেন। গতকাল সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং চ্যানেল ওয়ানের পক্ষে আইনজীবী রফিক-উল হক ও আহসানুল করিম শুনানি করেন।আহসানুল করিম প্রথম আলোকে বলেন, শুনানি শুরু হয়েছে। আদালত বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। ওই দিন দুপুরে আবার শুনানি হবে।গত ২৭ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চ্যানেলটির তরঙ্গ, আর্থ স্টেশন ও সম্প্রচারের যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি বাতিল করেন।