চ্যানেল বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে চলা বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল সিক্সটিন’ বন্ধ করার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আকতারুজ্জামান তালুকদারের সই করা এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ও বাংলাদেশ টেলিভিশনকে পাঠানো হয়েছে। সূত্র জানায়, বিদেশ থেকে পরিচালনার কথা বলে চ্যানেল সিক্সটিন কৌশলে ঢাকা থেকেই অনুষ্ঠান তৈরি ও সম্প্রচার করছিল।