প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এমএন স্পোর্টিং ক্লাব ৩-১ সেটে উদ্যোগ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার জেলা ক্রীড়া সংস্থার ভলিবল মাঠে এই খেলা হয়। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এ বি এম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কাজিউল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, এমএন স্পোর্টিং ক্লাবের সভাপতি মিজানুর রহমান প্রমুখ। টুর্নামেন্টে ২৮টি ক্লাব অংশ নেয়।