চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩তম বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। চারটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গত সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে অনুষ্ঠিত সাঁতারের বিভিন্ন ইভেন্ট ও ওয়াটার পোলো প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। প্রতিযোগিতায় রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল অংশগ্রহণ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|