প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় গ্রীষ্মকালীন আন্তস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ও কাবাডির ফাইনাল খেলা গতকাল রোববার দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফুটবল খেলায় গোবিন্দপুর উচ্চবিদ্যালয় এবং কাবাডি খেলায় মোস্তফাপুর খাদিজা খাতুন দাখিল মাদ্রাসা চ্যাম্পিয়ন হয়েছে। বিকেলে বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন্নবী, প্রধান শিক্ষক জাহেদুর রহমান প্রমুখ।