প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা গত রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই খেলায় গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে জয়ী হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।