প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলায় আন্তস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে দুলালপুর চন্দ্রমনি উচ্চবিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র ছিল। হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ খেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মেদ জামিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।