প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল আন্তউপজেলা টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এবং জেলা পরিষদের সহযোগিতায় তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলার চ্যাম্পিয়ন দলগুলো অংশ নেয়। গত বুধবার বিকেলে চূড়ান্ত খেলায় টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে আদিতমারী উপজেলার মহিষখোঁচা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। গত তিন বছর যাবৎ টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আসছে।