চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঘাঁটি কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জহুরুল হক ঘাঁটি। রানার্সআপ হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে অবস্থিত জহুরুল হক ঘাঁটিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গতকালের ফাইনালে জহুরুল হক ঘাঁটি ২১-১৮ পয়েন্টে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিকে পরাজিত করে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। তিনি ফাইনাল খেলায় জয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির শফিকুল ইসলাম। প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশ নেয়।