চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত চট্টগ্রামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যমুনা টিভি। গতকাল সোমবার সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা দৈনিক পূর্বদেশকে ১৯ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করা যমুনা টিভি নির্ধারিত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮২ রান করে। জবাবে ৫ ওভারে ৬৩ রান করে পূর্বদেশ। ম্যান অব দ্য ম্যাচ হন যমুনা টিভির শেখ ফরিদ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ সময় বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, বিএসজেএ চট্টগ্রাম শাখার সভাপতি শাহনেওয়াজ রিটন, সাধারণ সম্পাদক রুবেল খান ও টুর্নামেন্ট কমিটির সদস্য জামসেদ চৌধুরী উপস্থিত ছিলেন।