চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলা হ্যান্ডবল টুর্নামেন্টে ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার বিকেলে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মহিলা দল ও রাবেয়া বালিকা বিদ্যানিকেতন মহিলা দল। খেলায় ৪-৩ সেটে রাবেয়া বালিকা বিদ্যানিকেতন দলকে পরাজিত করে ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মহিলা দল। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।