প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিবি দিনাজপুর সেক্টর আন্তব্যাটালিয়ন তায়কোয়ান্দো প্রতিযোগিতায় ২৯ ব্যাটালিয়ন চাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে ৪২ ব্যাটালিয়ন। গতকাল বুধবার ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান (পিএসসি) উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী, দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হান্নান খান। ২৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এ কে এম হাসিবুল হোসেন নবী বলেন, ২৯ ব্যাটালিয়ন ছয়টি স্বর্ণ, চারটি রৌপ্য, একটি তাম্র পেয়ে চাম্পিয়ন ও ৪২ ব্যাটালিয়ন একটি স্বর্ণ, দুটি রৌপ্য, ছয়টি তাম্র পেয়ে রানারআপ হয়।