চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয় আন্তবিভাগ টি-২০ ক্রিকেটে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে তারা সাত উইকেটে হারিয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৭১ রান করে। জবাবে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগ ১৩.৪ ওভারে ৩ উইকেটে ৭৩ রান করে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ইয়াসির আরাফাত।