প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ক্লাবের শতবর্ষ উপলক্ষে আয়োজিত নয় দিনব্যাপী স্নুকার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গুলশান ক্লাবের মোফাজ্জল হোসেন। রানারআপ হয়েছেন ঢাকা ক্লাবের মোখলেছুর রহমান। গত শনিবার রাতে চূড়ান্ত খেলায় ৬-২ ফ্রেমে জয়-পরাজয় নির্ধারিত হয়। পরে বিজয়ী ব্যক্তিদের মধ্যে পুরস্কার তুলে দেন কুমিল্লা ক্লাবের সদস্য ও কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান, সহসাধারণ সম্পাদক মুহিবুস সামাদ ও ক্রীড়া সম্পাদক মেহেদী হোসেন শাকিল।