প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট অঞ্চলে অনুষ্ঠিত প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহেরা লস্কর। বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির উদ্যোগে এমসি কলেজ প্রাঙ্গণে চতুর্থ প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড শেষে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অলিম্পিয়াডে সিলেট অঞ্চলের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে দুটো গ্রুপের মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন তাহেরা লস্কর।