চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা গজনবী স্টেডিয়ামে গত শুক্রবার আন্তস্কুল ক্রিকেট টুর্নামেন্টে ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় ৭ রানে ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টাউন মাধ্যমিক বিদ্যালয় ৬ উইকেটে ৮৮ এবং ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয় ৯ উইকেটে ৮১ রান করেছে। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের রাজু। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির আওতায় গ্রামীণ জন উন্নয়ন (জিজেইউএস) সংস্থার আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন। এতে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন। টুর্নামেন্টে ১১টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।